শেরপুরে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত।
রবিবার (২৬ অক্টোবর) বিকালে শহরের খোয়ারপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াতের জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান জানান, গত শুক্রবার (২৪ অক্টোবর) শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে সদরের এমপি প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে বাধা ও হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও শিবিরের সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, পৌর ওয়ার্ড সভাপতি রাকিবসহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার মামলা দায়েরের পর এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং রবিবার বিকালের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী আজ বিকালে জেলা জামায়াতে ইসলামী শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে।
আরও পড়ুন:








