বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ নেতা ও বিস্ফোরক মামলার আসামি মোস্তফা জামান সিদ্দিক বাবুর আমন্ত্রণে ইসলামি জলসার দাওয়াত প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলার ধোড়া স্কুল মাঠে আয়োজিত ওই জলসায় লালুকে প্রধান অতিথি হিসেবে উল্লেখ করে প্রচারপত্র ছাপানো হয়। এনিয়ে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনে সংবাদ প্রকাশ করা হয়।
ফলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
সংবাদ প্রকাশের পরপরই প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক এমপি লালু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও বৈষম্যবিরোধী আন্দোলনের বিস্ফোরক মামলার আসামি মোস্তফা জামান সিদ্দিক বাবুর আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করেছি। বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীও ওই জলসায় অংশ নেবে না।
তিনি আরও বলেন, আন্দোলনে দায়ের হওয়া মামলার আসামির আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া মানে গণবিরোধী শক্তিকে সহায়তা করা, যা বিএনপির নীতির পরিপন্থী।
আরও পড়ুন:








