চাঁপাইনবাবগঞ্জে ইস্কনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ ও নিষিদ্ধের দাবীতে এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় বিশ্বরোড মোড় থেকে সমাবেশ শুরু করে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। একজন মুসলিম ইস্কন ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কাঠের রাইফেল সাদৃশ্য ডামি বন্দুক জনসম্মুখে প্রদর্শন করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসিনার বানানো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করে। আবার অন্যদিকে ইস্কন ও উগ্রবাদী হিন্দুরা প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে মিছিল করলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। আমাদের প্রশ্ন, এদেশটা কি মুসলিমদের নাকি উগ্র হিন্দুদের?
বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অবিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করা, আইনজীবী আলিফ হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। বক্তারা প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন হাসান উদ্দিন হাসান, সাদ আহমেদ, রাতুল হাসান, হাফেজ আব্দুর রহমান ওয়াসিকী প্রমুখ শিক্ষার্থীরা।
আরও পড়ুন:








