লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবক নিজের লিঙ্গ কর্তন ও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মাজেদুল ইসলাম শুক্কুর (২৮)। তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রী–স্বামীর মধ্যে পারিবারিক বিষয়ে তীব্র ঝগড়া বাধে। একপর্যায়ে ক্ষোভে–অভিমানে শুক্কুর নিজের হাতে লিঙ্গ কর্তন করেন এবং গলায় ছুরি চালান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, শুক্কুর ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আকবর বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








