মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বান্দরবা‌নের থান‌চি‌তে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসাম‌ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৫:২১

শেয়ার

বান্দরবা‌নের থান‌চি‌তে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসাম‌ী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বান্দরবা‌নে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে থানচি থানা পুলিশ।

শনিবার বিকেলে থানচি উপজেলার বলিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ তাকে বলিবাজার থেকে সরাসরি বান্দরবান আদালতে পাঠিয়ে দেয়।

গ্রেপ্তার হওয়া যিশুরাং ত্রিপুরা রুমা উপজেলায় ৪নং গ্যালাংগা ইউনিয়নের এক নং ওয়ার্ডের রামদুপাড়ার মানলা ত্রিপুরার ছেলে।

পুলিশ জানায়, যিশুরাংয়ের বিরুদ্ধে রুমা থানায় ২০০৫ সালের নয় সেপ্টেম্বর অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এ) ধারায় এক‌টি মামলা হয়। এ মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। ঘটনার পর থে‌কে দীর্ঘদিন পলাতক ছিলেন যিশুরাং।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, থানচি থেকে পলাতক থাকা যিশুরাং ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধর‌নের পলাতক থাকা সাজাপ্রাপ্ত অন‌্য আসামিদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চলমান থাকবে।