পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে মৎস্য অভিযান শেষে ফেরার পথে মুখোশধারী একদল ডাকাত মাঝি ও এক শিশুকে বেদম মারধর করে টাকা ও সরঞ্জামাদি ছিনতাই করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার নারাঙ্গল অংশে পায়রা নদীতে।
দুমকি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গত ২২ দিন ভাড়া ট্রলার দুটি দুমকি মৎস্য বিভাগের সাথে অভিযান পরিচালনা করে।
সন্ধ্যায় তাদের ভাড়াকৃত বোট নিজ নিজ এলাকায় ফেরার পথে বাকেরগঞ্জের দিক থেকে আসা সাত-আটজন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দুইজন মাঝি ও এক শিশুকে বেধড়ক মারধর করে এবং একজনের কাছ থেকে ৩৩ হাজার টাকা ও অন্যজনের কাছ থেকে দুই হাজার ৬০০ টাকা ছিনতাই করে নেয়। এ ছাড়া নৌকার বিভিন্ন সরঞ্জামও লুট করে নেয় ডাকাতরা।
মারধরে আহত মাঝি ও শিশুকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
দুমকি উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন:








