সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

চট্টগ্রামের মিরসরাইয়ে একাধিক অপরাধে গ্রেপ্তার চার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১১:৫৫

শেয়ার

চট্টগ্রামের মিরসরাইয়ে একাধিক অপরাধে গ্রেপ্তার চার
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০ লিটার দেশীয় চোলাইমদ, নিয়মিত মামলা ও গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন অপরাধে চার আসামিতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সকলের বাড়ি জোরারগঞ্জ থানাধীন।

পুলিশ জানায়, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অভিযান চালিয়ে আসামী সাইদুল ইসলাম নামের একজনকে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলায় রিয়াজুল হক, মাদক মামলায় দিদারুল আলম দিদার এবং মাইনুল হাসান রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close