সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছে জেলেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১১:১৭

শেয়ার

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছে জেলেরা
ছবি: সংগৃহীত

ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা গতকাল শনিবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। এরপর থেকেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।

তবে র্দীঘ দিন পর নদীতে নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও যা পাচ্ছেন তাতেই জেলেরা সন্তুষ্ট রয়েছেন। জালে ইলিশ কম ধরা পরলেও কোড়াল, পাঙ্গাস, পোয়াসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে আশানূরুপ।

ভোলার জেলেরা জানান, নিষেধাজ্ঞার পরে বুক ভড়া আশা নিয়ে দল বেঁধে নদীতে যাচ্ছেন তারা। বর্তমানে যে পরিমাণ ইলিশসহ বিভিন্ন ধরণের মাছ ধরা পরছে, তা আরো সাত দিন আট দিন বজায় থাকলে ধার-দেনা পরিশোধ করা সম্ভব হবে।



banner close
banner close