মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

এনায়েতপুরে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন: ইসমাইল সভাপতি, সাধারণ সম্পাদক বায়েজিদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ২২:৩৬

আপডেট: ২৫ অক্টোবর, ২০২৫ ২২:৩৭

শেয়ার

এনায়েতপুরে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন: ইসমাইল সভাপতি, সাধারণ সম্পাদক বায়েজিদ
ছবি: বাংলা এডিশন

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এনায়েতপুর থানার ৯নং খুকনী ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন করেছে শাহজাদপুর উপজেলা কমিটি।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন এনায়েতপুর আরকান্দি গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সক্রিয় সদস্য ও সাংবাদিক ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রূপসী গ্রামের কৃতি সন্তান, ইতালি প্রবাসী ও সাবেক ছাত্রনেতা বায়েজিদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শেখ বাপ্পি আহমেদকে।

চলতি অক্টোবর মাসে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি এম.এ. মান্নান মিন্টু ও সাধারণ সম্পাদক কবি মাসুদ কারখীর স্বাক্ষরে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেনসহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. সুমন, দপ্তর সম্পাদক মো. হেলাল হাসান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. রাসেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ হোসেন, সাহিত্য সম্পাদক মো. তারেক হোসেন, শিক্ষা সম্পাদক মো. আকাশ আহমেদ, মানবাধিকার সম্পাদক শাহিন শাহ্ এবং কার্যনির্বাহী সদস্য মো. ওবায়দুল্লাহ প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, যোগ্য নেতৃত্ব ও সংগঠনের নীতি অনুসরণ করে কমিটি গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের অনলাইন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।