সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ভোলায় অবৈধ দখলদারদের আগুনে পুড়ছে পৌরসভার গাড়ি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

ভোলায় অবৈধ দখলদারদের আগুনে পুড়ছে পৌরসভার গাড়ি
ছবি: বাংলা এডিশন

ভোলার সহরের প্রাণকেন্দ্র নতুন বাজার পৌর সভার গাড়িতে আগুন দরিয়ে দেন সহরের অবৈধ দখলদাররা।

আজ শনিবার ২৫ অক্টোবর বিকালে পৌর কর্তৃপক্ষের অবৈধ উচ্ছেদ অভিযানের শেষে বর্জ পরিস্কার কালে এ ঘটনা ঘটে।

অভিযান পরিচালনার শেষে বর্জ সরানোর গাড়ি আসলে অবৈধভাবে পৌরসভার ফুটপাত দখল কারীরা ক্ষুব্ধ হয়।

পরে দখল কারীরা পৌরসভার বর্জ পরিবহনের তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দিলে গাড়ি তিনটি ধাউ ধাউ করে পুড়তে থাকে।

পরে ভোলা ফায়ার সার্বিসের একটি টিম ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এত সময়ে গাড়ি তিনটি এক তৃতীয়াংশ পুরে যায় বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।

এ ঘটনায পুরো সহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই অগ্নিসংযোগের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

ভোলা পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান মডেল মসজিদ ও তার আসপাশের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছিল গতকাল থেকে। আজ অভিযান শেষে বর্জ পরিস্কার করতে আমাদের তিনটি গাড়ি সেখানে ছিলো, গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় বিক্ষুব্ধরা।

সিসি টিভি ফুটেজ নিরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close