পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শক্রবার রাত এগারোটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় উপেজলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইউএনওর নির্দেশে আটককৃত প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।। এছাড়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানা বিতরন করা হয়।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হবে।
আরও পড়ুন:








