সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ, তদন্ত করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ১৪:৩৯

শেয়ার

ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ, তদন্ত করছে পুলিশ
ছবি: ভিডিও থেকে নেয়া

নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত সিএনজিতে ছুরিকাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, চলন্ত সিএনজির পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় ভেতরে থাকা দুইজন পালাক্রমে দরজা খুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতের চেষ্টা করছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনলাইনে।

পরে জানা যায়, কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন। তিনি দাবি করেন, ঘটনাটি মদনপুর এলাকায় রাত ১২টা ২০ মিনিটে ঘটে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ এ নিয়ে চলছে নানা আলোচনা। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ভিডিওটি আমরা দেখেছি। তবে ঘটনাস্থল শনাক্ত করতে ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।



banner close
banner close