‘আমি বাঁচতে চাই, আমি পড়াশোনা করতে চাই, আমি সুস্থ হতে চাই’ এভাবেই আর্তনাদ করছে শিশু আবদুল্লাহ।
মাত্র আট বছরের শিশু আবদুল্লাহ বুকের ভেতর দুটি ছিদ্র নিয়েই করছে জীবন-মৃত্যুর লড়াই। প্রথম শ্রেণিতে পড়া এই শিশুর ইচ্ছা বন্ধুদের মতো স্কুলে যাওয়া, খেলাধুলা করা। কিন্তু অর্থের অভাবে থেমে গেছে তার চিকিৎসা।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পূর্ব কৃষ্টপুর গ্রামের আনসার সদস্য হাসানের ছেলে আবদুল্লাহর হৃদপিণ্ডে একটি ৬.২৬ মিমি ও আরেকটি ২.৪৫ মিমি ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি অপারেশন ছাড়া সুস্থ হওয়ার উপায় নেই।
আবদুল্লাহর বাবা হাসান জানান, তার ছেলের হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। দ্রুত অপারেশন করানোর কথা বলেছেন ডাক্তার। এতে খরচ হবে প্রায় ৪ লাখ টাকা। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য তার নেই। সকলের সহযোগিতা পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তার ছোট্ট ছেলে আবদুল্লাহ।
প্রতিবেশীরা জানান, বাবার সামান্য বেতন ও দাদার ভ্যান চালানোর আয় দিয়ে চলে সংসার। সে কারণে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। সহযোগিতা পেলে গরিব পরিবারের ছেলেটির চিকিৎসা করা সম্ভব হবে বলে জানান গ্রামবাসীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান জানান, এটি একটি উচ্চতর চিকিৎসার বিষয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করা হবে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
ব্যাংক অ্যাকাউন্ট: হাসান, ২৬৮১০৩০০০১৭৫৬, ডাচ-বাংলা ব্যাংক, নাটোর শাখা।
যোগাযোগ ও বিকাশ: মো. হাসান, আবদুল্লাহর বাবা – ০১৭৩৮৫৪৩১৩২
আরও পড়ুন:








