সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

কোস্ট গার্ডের বিশেষ অভিযান: পাচারের ফাঁদে বন্দি নারী-শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫ ১৭:২৭

শেয়ার

কোস্ট গার্ডের বিশেষ অভিযান: পাচারের ফাঁদে বন্দি নারী-শিশু উদ্ধার
ছবি: সংগৃহীত

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি থাকা ৪৪ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফের পাহাড়ি এলাকায় এনে জিম্মি করে রেখেছিল। পরে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। পাচারকারীরা সুবিধাজনক সময়ে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।

অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে মানব পাচারকারীদের আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



banner close
banner close