নিজ এলাকার প্রতি ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের কৃতি ও প্রতিষ্ঠিত সন্তানদের সংগঠন ‘আমরা কমলাপুর সন্তান (আকস)’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৬ হাজার ঔষধি গাছের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকস-এর সহসভাপতি মো. আনিছুর রহমান দেলোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাফছীরুল হক মুন এবং কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম মৃধা।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা সহায়তা প্রদান করেন আকস-এর স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান ও স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রিফাত তামান্না প্রমি।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠনের সদস্য ও অসংখ্য সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন:








