সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত এক আহত তিন জন

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫ ১৬:০৬

শেয়ার

বাগেরহাটে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত এক আহত তিন জন
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে মতিয়ার রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে চিংড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত মতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মতিয়ার রহমান মারা যায়। অপর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মতলুবর রহমানের মুুুঠোফনে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি।



banner close
banner close