উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক মুফতি মহিববুল্লাহ মিরাজীকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে এবং সারাদেশে পরিকল্পিত নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ ইসকনের সকল অপরাধের দ্রুত বিচার ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, পঞ্চগড় জেলা শাখা।
শুক্রবার জুমার নামাজ শেষে শের-ই-বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ঘৃণিত কর্মকাণ্ডে জড়িত। অবিলম্বে এসব ঘটনার বিচার ও ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তারা।
পরে দেশের শান্তি, ন্যায়বিচার ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:








