সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

টেকসই শিল্প গড়তে ‘আলপথ লিমিটেড’এর যাত্রা, প্লাস্টিকের বিকল্প পণ্যের নতুন সম্ভাবনা

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫ ১৪:৪৪

শেয়ার

টেকসই শিল্প গড়তে ‘আলপথ লিমিটেড’এর যাত্রা, প্লাস্টিকের বিকল্প পণ্যের নতুন সম্ভাবনা
ছবি: বাংলা এডিশন

টেকসই শিল্পায়ন ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে পটুয়াখালীর দুমকিতে যাত্রা শুরু করেছে ‘আলপথ লিমিটেড’। প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য উৎপাদনই এর মূল উদ্দেশ্য ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক উৎসবমুখর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোভ। সভাপতিত্ব করেন নাসরিন জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক জেলা প্রশাসক মরহুম আলহাজ্জ আজিজ উদ্দিন আহমেদের নাতি তৌকির আহমেদ শাবাব। এ সময় কো-পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক আমান সুজয়, প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ মেহেদী, এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হক, এবং উত্তর মুরাদিয়া বশিরিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব।

‘আলপথ’গ্রুপ ইতোমধ্যে ঢাকায় পাট, লেদার ও জিও ফ্যাব্রিকের ব্যাগ তৈরি করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করছে। এরই ধারাবাহিকতায় দুমকীতে চালু হয়েছে নতুন পরিবেশবান্ধব কাটলারিজ ইউনিট, যেখানে সুপারি খোল দিয়ে প্লেট, চামচ, গ্লাস, লবণদানি ও ছুরিসহ নানা পণ্য তৈরি হবে—যা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।

তৌকির আহমেদ শাবাব বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়—একটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়া। দুমকির মাটিতে এটি হবে ইতিহাস সৃষ্টি করা একটি উদ্যোগ।”তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় ৫০ টন প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইকেল) করার লক্ষ্যে কাজ করছে।



banner close
banner close