কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর সকালে সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আজ বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত পণ্যসমূহের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা। এর মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা রয়েছে। এসব পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি জানায়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, আজ সকালে ৫ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি, থ্রি-পিস ও চশমা জব্দ করেছে সুলতানপুর ব্যাটেলিয়ন এর একটি দল। অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








