সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৯:৫৮

শেয়ার

সিরাজগঞ্জে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রমিকদের অংশগ্রহণে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলহেরা মার্কেট সংলগ্ন চত্বরে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শেখ মো. আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম।

তিনি বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পরিশ্রম ও প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শ্রমিকদের ঐক্য অপরিহার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন এবং বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে গান, নাটিকা ও কৌতুক পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। রিকশা-ভ্যানচালক, তাঁত শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



banner close
banner close