সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

আগামী দিনে শিক্ষা ব্যবস্হার আমূল পরিবর্তন আনতে হবে

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৮:৪৫

শেয়ার

আগামী দিনে শিক্ষা ব্যবস্হার আমূল পরিবর্তন আনতে হবে
ছবি: বাংলা এডিশন

এদেশে মাদরাসা শিক্ষার শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে পারবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ শাহ জাহান চৌধুরী। দুপুরে (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসার প্রাক্তণ শিক্ষার্থী সংসদের আয়োজনে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী দিনে শিক্ষা ব্যবস্হার আমূল পরিবর্তন আনতে হবে। সেই শিক্ষা ব্যবস্হা হবে ইসলামিক এডুকেশন, আইডিলোজিক্যাল এডুকেশন, কুরআনিক এডুকেশন ও হাদিস এডুকেশন। আমরা গবেষণার দিক থেকে অনেক পিঁছিয়ে আছি।

অনুষ্ঠানে এ্যাড ইসহাক আহমদের সভাপতিত্বে ড. আবদুল কাদের নিজামী, ফরিদ আহমদ, এসএম আবুল বারাকাত আকাশসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই দিন কয়েক শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন সংগঠনটি।



banner close
banner close