সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

বেনাপোলে অর্ধশত কোটি টাকার পণ্য ও ১৫ লাখ পিস ব্লেড আটক

বেনাপোল, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৬:৪৩

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৫ ১৬:৪৫

শেয়ার

বেনাপোলে অর্ধশত কোটি টাকার পণ্য ও ১৫ লাখ পিস ব্লেড আটক
অর্ধশত কোটি টাকার পণ্য আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় তিনটি ট্রাক থেকে প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন পণ্য ও ১৫ লাখ পিস ব্লেড আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বরে ভারতীয় ট্রাক WB02C-5921, WB33D-1027 এবং WB11C-3133 বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। যেটি আমদানি করে আশিকুল ইসলাম অ্যান্ড সন্স এবং সিএন্ডএফ এজেন্ট হুদা ইন্টারন্যাশনাল।

গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই সদস্য মো. শফিকুর রহমান ও মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে পণ্যবাহী ট্রাক তিনটি কাস্টমস কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে ট্রাকগুলোকে বেনাপোল স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালে বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়।

তবে রহস্যজনক কারণে কাস্টমস কর্তৃপক্ষ ২৫ দিন ধরে ট্রাকগুলোর পরীক্ষণ করেনি। এই সময়ের মধ্যে আমদানিকারক পক্ষকে ডকুমেন্ট পরিবর্তনের সুযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর অবশেষে কাস্টমস পরীক্ষণ সম্পন্ন করে।

পরীক্ষা করে দেখা যায়, আগের ডকুমেন্টে ব্লেড আমদানির কোনো উল্লেখ ছিল না। কিন্তু নতুন ডকুমেন্টে ৯ লাখ পিস ব্লেড দেখানো হয়। বাস্তবে পাওয়া যায় ১৫ লাখ পিস ব্লেড, সঙ্গে বডি স্প্রে, কাজল, পারফিউম তেল, জেল পেনসহ বিভিন্ন অঘোষিত পণ্য।

এতে স্পষ্ট হয়, কাস্টমসের কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় ভুয়া ডকুমেন্ট তৈরি করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

এ বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করা হলে কাস্টমস কমিশনারের পিএ মিনহাজ জানান, স্যার মিটিনে ব্যস্ত যে কারণে বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close