খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সবুজ পল্লী এলাকার চার নম্বর কাশেম সড়কে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন ডলি বেগম নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ডলি বেগম ওই এলাকার বাসিন্দা মো. নাজমুল হাসান মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটির একপর্যায়ে নাজমুল হাসান ক্ষিপ্ত হয়ে ফল কাটার ছুরি ডলি বেগমের গলায় চালিয়ে দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে।
এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামী নাজমুলকে ধরে ফেলে এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একই সাথে ঘাতক স্বামীকেও আটক করে থানায় নিয়ে যায়।
লবণচরা থানার অফিসার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
আরও পড়ুন:








