শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানকে ঘিরে একটি উদ্দেশ্যপ্রণোদিত মহলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভূমি সক্রান্ত বিষয় নিয়ে উপজেলার সেবা গ্রহীতাদের সর্তক থাকার আহব্বান জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।
তিনি জানান, জানুয়ারি মাস থেকে সুনামের সঙ্গে জাজিরাবাসীকে ভূমি-সংক্রান্ত সেবা দিয়ে আসছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর জাজিরা উপজেলার ভূমি অফিসে আমূল পরিবর্তন এসেছে। গ্রাহকরা এখন সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছেন। এ ক্ষেত্রে তাদের কোনো অতিরিক্ত ফি দিতে হচ্ছে না, পাশাপাশি কোনো ভোগান্তিরও শিকার হতে হচ্ছে না।
সম্প্রতি একটি কুচক্রী মহল এই ইতিবাচক পরিবর্তন দেখে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন মাধ্যমে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। এ বিষয়ে জনগণ তথা সেবাগ্রহীতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। পাশাপাশি উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়সহ সকল ভূমি অফিসকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
জাজিরা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি বজলুর রশিদ শিকদার, নাওডোবা ইউনিয়নের সাবেক মেম্বার গগন ঢালীসহ স্থানীয় অনেকেই বলেন, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান দায়িত্ব নেয়ার পর থেকে আমরা নিয়মিত সেবা পাচ্ছি। এসিল্যান্ড অফিসসহ কোনো ভূমি অফিসের পাশে এখন আর দালালের দৌরাত্ম্য নেই। আমরা সরকার নির্ধারিত মূল্যে সেবা পাচ্ছি। সম্প্রতি একটি কুচক্রী মহল এতে ক্ষুব্ধ হয়ে এই সৎ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তবে তারা সফল হবে না। সততা ও জনগণের সমর্থন থাকলে কাউকে ক্ষতি করা যায় না।
জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, আমি সরকারি নিয়ম মেনেই কাজ করছি। একটি কুচক্রী মহল এখানে জনগণকে প্রতারণা করতে না পেরে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তবে তারা সফল হবে না।
এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, যদি দেখা যায় কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে প্রকৃত অনিয়ম থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








