মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বাংলা এডিশনে সংবাদের পর জিয়া সাইবার ফোর্স থেকে যুবলীগ নেতা বহিষ্কার

বগুড়া, প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৫:১১

শেয়ার

বাংলা এডিশনে সংবাদের পর জিয়া সাইবার ফোর্স থেকে যুবলীগ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

'বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটিতে যুবলীগের নেতা' দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনে এমন সংবাদ প্রকাশের পরপরই কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে যুবলীগ নেতা নুর আলমকে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন (আলামিন) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ,এবং সংগঠনের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের সংশ্লিষ্টতা থাকায়, জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখা সদস্য মো নুর আলম কে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হইল

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫৩ সদস্যের কমিটি ঘোষনা দেন। ওই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে পদ পান নূর আলম। এই নূর আলম ২০১১ সালের ২০ সেপ্টেম্বর শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন যুবলীগের কমিটিতে সভাপতি ছিলেন।

এনিয়ে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল 'বাংলা এডিশন' এ সংবাদ প্রকাশ হয়। সংবাদটি জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে দৃষ্টিগোচর হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।