মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ২২:০৯

শেয়ার

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায় এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত ২০ অক্টোবর রাতে, আর বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তিরা হলেন — রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭)।

এ ঘটনায় আরও দুইজন অভিযুক্ত সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরী তার আত্মীয়ের সঙ্গে অযোধ্যা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিল।

এসময় চারজন স্থানীয় যুবক কিশোরীকে কথা বলার কথা বলে ডেকে নেয় এবং পরে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। পরে বিষয়টি প্রকাশ্যে এলে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অন্য দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।