মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লাইন করা চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ২১:০২

শেয়ার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লাইন করা চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি
ছবি: বাংলা এডিশন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধন হয়েছে।

বিকেলে (বুধবার, ২২ অক্টোবর) উপজেলার বটতলি মোটর স্টেশনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি। এটি আদায়ে দেশে-বিদেশে যেখানেই যা করতে হয় আমরা করব। বাংলাদেশে এমন অনেক রাস্তা আছে যেখানে দৈনিক দশটা গাড়িও চলে না। কিন্তু সেই রাস্তা গুলো ছয় লাইনে উন্নীত হয়েছে।

লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ অ ন ম নোমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমিরসহ অন্য দ্বায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

শাহজাহান চৌধুরী বলেন, কক্সবাজার পর্যন্ত সবকিছু বেদখলে, এমনকি কক্সবাজারের চৌরাস্তা থেকে রামু এবং নাফ নদী যাওয়ার যে রাস্তা পুরোটাই মানুষের দখলে চলে গিয়েছে। আমাদের এমনভাবে আটকে রাখা হয় যে আমরা পার্লামেন্টে গিয়েও দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে কোনো কথা বলতে পারি না। গত তিনবারের পার্লামেন্টে এক ঘণ্টার জন্যেও জনগণের জন্য কোনো কথা বলা হয়নি বলে উল্লেখ করেন তিনি।



banner close
banner close