মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ইয়াবা চালান জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৯:৫১

আপডেট: ২২ অক্টোবর, ২০২৫ ২১:১০

শেয়ার

 ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ইয়াবা চালান জব্দ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ভারতীয় ইয়াবার চালান জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২২অক্টোবর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার নং- ২০০৭/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার চাঁনপুর নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে।

দুপুর ১টায় ২ জন সন্দেহভাজন ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহলদল কর্তৃক ধাওয়া করলে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি করে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লক্ষ টাকা।

আটককৃত ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।মাদক নির্মূল ও চোরচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



banner close
banner close