ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক করা হয়েছে। আটক দুই মাদক কারবারি হলেন উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ ইউনুসের পুত্র মোঃ সুমন ইব্রাহিম (২৯) ও একই এলাকার পশ্চিম চরকালী গ্রামের মোঃ কামালকে আটক করা হয়। কামাল (৪২) চরকালি গ্রামের ইউনু ডাক্তারের পুত্র।
কোস্ট গার্ডের মিডিয়া উইংস আবুল কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে আজ ২২ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন শেরে বাংলা বাজার এবং ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড সর্বদা কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে প্রকাশ করেন।
আরও পড়ুন:








