মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাথরুমে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৭:১৬

শেয়ার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাথরুমে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী উসমান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পৌরসদরের নামা লক্ষীয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলী উসমান ওই গ্রামের এমদাদুল হকের ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে মাদ্রাসা ছুটি হলে উসমান বাড়ি ফিরে গোসলের জন্য বাথরুমে যায়। সেখানে থাকা একটি খোলা বৈদ্যুতিক তারে হাত লাগলে সে তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। শরীরে মারাত্মক বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শান্ত-ভদ্র স্বভাবের উসমানকে নিয়ে পরিবারে ছিল ভবিষ্যতের হাজারো স্বপ্ন। কিন্তু একটি অসাবধানতার কারণে মুহূর্তেই সেই স্বপ্ন থেমে যায়।



banner close
banner close