মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালে দুটি ইসিজি মেশিন উপহার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৫:৩৮

শেয়ার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালে দুটি ইসিজি মেশিন উপহার
ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য সেবার মান উন্নয়নে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে দুটি অত্যাধুনিক ইসিজি মেশিন উপহার দেয়া হয়েছে।

বুধবার সকালে হাসপাতাল হল রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ইসিজি মেশিন দুটি তুলে দেন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক আফজালুর রহমান,চিকিৎসক, নার্স ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ‘মানুষের সেবায় পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাতেই নয়, মানবিক কার্যক্রমেও পাশে থাকতে চায়। গাজীপুরবাসীর চিকিৎসা সেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে এই চিকিৎসা সরঞ্জাম উপহার দেওয়া হলো, যা সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তিতে নতুন মাত্রা যোগ করবে।