মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ২২:৩২

শেয়ার

সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

সাতক্ষীরায় তাসলিমা আক্তার হিরা (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরে লাইফ স্টাইল ও ফ্যাশন ব্রান্ড অ্যাডলিব এর শোরুমে কাজ করতেন। কাজের সুবাদে এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি বাসায় ভাড়া উঠেছিলেন।

তাসলিমার ভাড়া বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, মেয়েটা একমাস হলো আমার বাসায় ভাড়ায় উঠেছে। সে অ্যাডলিব শোরুমে চাকরি করতো।

এ বিষয়ে অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। সে সকালে বলেছিল যশোর যাবে, তাই আমরা খোঁজ নেইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক আমাদেরকে খবর দেন, পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



banner close
banner close