মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

কিশোরগঞ্জে ডিসির অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৯:২৯

শেয়ার

কিশোরগঞ্জে ডিসির অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতি বিলম্বে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে “পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা। কিন্তু জেলা প্রশাসকের অনুপস্থিতিতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান শুরু না হওয়ায় সাংবাদিকরা সভা বর্জনের সিদ্ধান্ত নেন।

জানা গেছে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করার কথা ছিল জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের। নির্ধারিত সময়ের আগেই স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা সেখানে উপস্থিত হন। তবে জেলা প্রশাসক নির্ধারিত সময়ে উপস্থিত না হয়ে নিজ দপ্তরে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি ‘গোপন বৈঠকে বসেন বলে জানা যায়।

বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষার পর সাংবাদিকরা জেলা প্রশাসকের কক্ষে গিয়ে বিষয়টি জানতে চাইলে অফিস সহকারিরা তাদের প্রবেশে বাধা দেন। পরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রিয়াদ হোসেন বাইরে এসে সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি জেলা প্রশাসককে জানাতে যান। কিন্তু কিছুক্ষণ পর এনডিসিকে ছাড়াই অন্য দরজা দিয়ে সম্মেলন কক্ষে প্রবেশ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা বলেন, একজন জেলা প্রশাসক নিজেই যদি সময়ের প্রতি সম্মান না দেখান, তাহলে সাধারণ মানুষ বা সরকারি কর্মকর্তারা কিভাবে শৃঙ্খলাবদ্ধ হবেন? তারা আরও প্রশ্ন তোলেন, যদি তার গুরুত্বপূর্ণ বৈঠক থেকেই থাকে, তাহলে অন্তত সবাইকে জানানো যেত। কিন্তু কাউকে কিছু না জানিয়ে সবাইকে বসিয়ে রাখা অনুচিত।

পরে জেলা প্রশাসক সভাকক্ষে আসলে সাংবাদিকরা অনুষ্ঠান দেরি হওয়ার কারণ জানতে চান, কিন্তু তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এমনকি বাইরে সাংবাদিকদের অবস্থান সম্পর্কেও তিনি অবগত নন বলে জানান।



banner close
banner close