মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি: লবণ ছিটিয়ে নৃশংসভাবে হত্যা

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৮:২৫

শেয়ার

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি: লবণ ছিটিয়ে নৃশংসভাবে হত্যা
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সন্দেহভাজন এক যুবককে গণপিটুনি দিয়ে তার শরীরে লবণ ছিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, অজ্ঞাতনামা ৩৫ বছরের ছিনতাইকারীকে প্রথমে পিটুনি দিয়ে ডিসের তার দিয়ে দু'হাতপা বেধে ফেলা জনতা। গণপিটুনির এক পর্যায়ে ছিনতাইকারীর রক্তাক্ত দেহের সারা শরীরে লবন মেখে আবারও কুচিকুচি করে পেটানো হয় যতক্ষণ না তার মৃত্যু নিশ্চিত হয়।

গণপিটুনির সময় ঘটনাস্থলে পুলিশ আসলেও জনতার বাধার মুখে গণপিটুনিস্হলে ঘেঁষতে পারেনি পুলিশ!পরে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, নিহত যুবকের পরিচয় সনাক্তে কাজ চলমান। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close