মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিম গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৮:২০

শেয়ার

নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিম গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন কলেজ ছাত্রলীগ শাখা সভাপতি এন সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: সেলিম (২৭) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা গ্রামের অজি উল্লাহ,র ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার জাহাঙ্গীরের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরক ঘটনায় করা মামলার এজাহার নামীয় আসামী সেলিম।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত মো: সেলিম নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনে কলেজ শাখার সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলা প্রক্রিয়া সম্পন্ন করে বান্দরবান কারাগারে প্রেরণ করা হবে।



banner close
banner close