মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, সর্বশেষ অভিযুক্তও গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৫:৫৬

শেয়ার

বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, সর্বশেষ অভিযুক্তও গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওর পর সর্বশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে ‍র‌্যাব-চার এর একটি টিম। এর আগে গত ১৮ অক্টোবর মিঠু বিশ্বাস, ১৯ অক্টোবর প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে জেলা ও ডিবি পুলিশ।

গ্রেপ্তার বিপ্লব রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়া এলাকার বাসিন্দা। এর আগে সোমবার

তার সহযোগী মিঠু বিশ্বাসকে ও মঙ্গলবার সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লবের সহযোগিতায় ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর বাদী হয়ে মামলা দায়ের করেন ওই তরুণী। পরে মঙ্গলবার বিকেলে রনজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে ‍র‌্যাব-চার।



banner close
banner close