মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে ১৬০টি স্কুলে নির্মাণ হচ্ছে প্লে গ্রাউন্ড

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৪:০৭

আপডেট: ২১ অক্টোবর, ২০২৫ ১৪:১৯

শেয়ার

টাঙ্গাইলে ১৬০টি স্কুলে নির্মাণ হচ্ছে প্লে গ্রাউন্ড
ছবি: বাংলা এডিশন

বিশ্বকে বদলে দিতে, ‘বিকশিত হই আনন্দের সাথে’, এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১৬০টি স্কুল প্রাঙ্গণে একটি করে প্লেগ্রাউন্ড স্থাপন করছেন জেলা প্রশাসক শরীফা হক। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে এবং স্কুল থেকে শিশুদের ঝরে পড়া বন্ধ করতে ব্যতিক্রম এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি স্কুলে একটি করে দোলনা, স্লীপার, ব্যালেন্সার, বাসকেট বল, প্রজাপতি ফটো ফ্রেম, রোপ ল্যাডার ও বাংলদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইল সদরের খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ডের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।



banner close
banner close