মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৩:৫৬

শেয়ার

মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলমান আন্দোলনের অংশ হিসেবে মেহেরপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলোতে পাঠদান বন্ধ রয়েছে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান মোকাদ্দেস, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ আরো অনেকে।

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মেহেরপুর-দুই আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্যই এই আন্দোলন করছি। অনেকে কোটি কোটি টাকা খরচ করে ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাচ্ছে। কিন্তু এ দেশের দারিদ্র ছেলে মেয়েরা কোথায় লেখাপড়া করবে। এই শিক্ষা ব্যবস্থার উপরেই নির্ভরশীল এ দেশের মানুষ। তাই দাবি আদায়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি তাদের।’



banner close
banner close