খাগড়াছড়ি শহরে ড্রেন থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। কান্নার শব্দ শুনে ড্রেনের কচুরিপানার ভেতর থেকে নবজাতকটিকে উদ্ধার করে এলাকাবাসী।
সোমবার রাত ১০টার দিকে পূর্ব শান্তিনগর এলাকার একটি ড্রেনে নবজাতকটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শিশুটি প্রাণে বেঁচে যায় এবং বর্তমানে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা জানিয়েছেন তিনি।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়ার ঘণ্টাখানেক আগে শিশুটির জন্ম হতে পারে।’
এদিকে শিশুটির পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন:








