ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরীর ব্রিজের ওপর সার্ভিস সড়কে রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ।
তিনি জানান, মোটরসাইকেলযোগে তারা মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই নুর মোহাম্মদ।
আরও পড়ুন:








