মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

টঙ্গীতে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৭:৫৪

আপডেট: ২১ অক্টোবর, ২০২৫ ০৮:৫০

শেয়ার

টঙ্গীতে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার তিন
টঙ্গীতে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে জাহিদুল আহসান জিহাদ (১৯) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত রোববার (১৯ অক্টোবর) রাতে টঙ্গীর আউচপাড়া জহির মার্কেটের পাশের গলিতে এই ঘটনা ঘটে।

জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে টঙ্গীর দেওড়া আদর্শপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

এই ঘটনার পর জিহাদের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল সোমবার (২০ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ মূল অভিযুক্ত আব্দুল্লাহসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে ছয়-সাতজন হামলা চালায়। জিহাদ প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।