মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রেলসেতু, ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ২২:০০

শেয়ার

বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রেলসেতু, ভ্রাম্যমান আদালতে জরিমানা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে ব্রিজ ক্ষতিগ্রস্ত ও নিয়ম না মেনে চলাচল করার অভিযোগে ৪টি বাল্কহেডকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরের শহরের কাউতলি এন্ডারসন খাল রেলওয়ে সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া।

এসময় সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, রেলওয়ের প্রকৌশলী, আরএনবি ও নৌ পুলিশের সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফায় মো. ইশতিয়াক ভূইয়া জানান, ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে এন্ডারসন খালের ওপর রেল সেতু রয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি নিয়ম নীতি তোয়াক্কা না করে এই নৌপথে চলাচলকারি বালুবাহী বাল্ক হেড এ রেলসেতুতে ধাক্কা লাগছে। ফলে রেলসেতুটি সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

তাই এই সেতুর নিচ দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ অভিযানে রেলসেতুর নিচ থেকে ৪টি বাল্কহেড আটক করা হয়।

এসময় তাদের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। তাই তাদের প্রত্যককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।



banner close
banner close