মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

আশুগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৯:৩২

শেয়ার

আশুগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রহমত আলী (৩৮) ও মো. রাসেল (২১)। তাদের বাড়ি সিলেট জেলার কোম্পনীগঞ্জে।

দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজার সামনে নাম্বারবিহীন একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে পুলিশ৷ এ সময় পিকআপ ভ্যানটিতে কৌশলে লুকিয়ে রাখা ১৪০ বোতল ফেনসিডিল জব্দ কর হয়।

এ ঘটনায় ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।



banner close
banner close