চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫ উপলক্ষে মৎস্য অফিসের অভিযানে ৫০ হাজার মিটার চরঘেরা জার জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
সোমবার (২০ অক্টোবর) উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী মাছঘাট সংলগ্ন এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো সাহেরখালী মাছঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এছাড়াও অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মাসব্যাপী চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সোমবার অভিযান পরিচালনা করে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হয়েছে। এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
আরও পড়ুন:








