ছবি: বাংলা এডিশন
নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব হওয়ায় বিনামূল্যে শিশুর জন্ম নিবন্ধন এবং নবজাতকের পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক। আজ সোমবার দুপুরে শহরের মা ও শিশু কল্যান কেন্দ্রে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। নরমাল ডেলিভারির মাধ্যমে শহরের নতুন পাড়ার সান্তনা খাতুন এবং রাসেল শেখ দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান সারাহ বিনতে রাসেল।
এসময় মা ও নবজাতকের মাঝে শুভেচ্ছা উপহার এবং বিনামূল্যে শিশুর জন্ম নিবন্ধন উপহার তুলে দেওয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ মা ও শিশু কল্যান কেন্দ্রের স্টাফরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








