মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

লোহাগাড়ায় ১৩হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৭:১৪

শেয়ার

লোহাগাড়ায় ১৩হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৩হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী হানিফ পরিবহণের একটি গাড়ি তল্লাশি করে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে পাচারকালে গাড়ি চালক ও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া কোর্টবাজারের জালিয়াপালং সওদাগর পাড়ার নূর আহমদের পুত্র জসিম উদ্দীন, কক্সবাজার সদরের ঝিলংঝা লাহার পাড়ার মৃত আবু শমার পুত্র মোহাম্মদ করিম ও একই এলাকার মোহাম্মদ শাহীন আলমের পুত্র মহিউদ্দিন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আইনীপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরিবহণকাজে ব্যবহৃত গাড়িটি জব্দ আছে।



banner close
banner close