মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের এক ঘন্টার মধ্যে সরানো হলো হাসিনার নামফলক

ধামরাই, প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৫:৪৭

আপডেট: ২০ অক্টোবর, ২০২৫ ১৭:০৫

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের এক ঘন্টার মধ্যে সরানো হলো হাসিনার নামফলক
ছবি: সংগৃহীত

বাংলা এডিশনের সংবাদের এক ঘণ্টার মধ্যেই ধামরাই উপজেলা পরিষদ ভবনের হাসিনার নামফলক ভেঙে ফেলা হয়েছে।

সোমবার দুপুরে "ধামরাইয়ে নতুন ভবনে হাসিনার নামফলক" শিরোনামে ‘বাংলা এডিশনে’ সংবাদ প্রকাশের পর ধামরাইয়ে সমালোচনার ঝড় উঠে।

সৈরাচার বিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধাসহ স্থানীয় এলাকাবাসী শেখ হাসিনার নামফলক ভেঙে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া একাধিক ছাত্র নেতা ‘বাংলা এডিশন’-কে ধন্যবাদ জানিয়ে এমন সাহসী ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ভূয়সী প্রশংসা করেন।

শহীদ সাদের পিতা মো. শফিকুল ইসলাম ‘বাংলা এডিশনে’ সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং নতুন ভবনের নাম ‘শহীদ সাদ ভবন’ করার দাবি জানান।

সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম দ্রুত হাসিনার নামফলক অপসারণের নির্দেশ দিলে তা ভেঙে ফেলা হয়।

প্রসঙ্গত, ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নতুন নির্মিত ভবনে শেখ হাসিনার নামফলক স্থাপন করা নিয়ে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই নামফলক ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

সৈরাচারবিরোধী জুলাই যোদ্ধাসহ স্থানীয়দের দাবি—উপজেলা পরিষদের নতুন ভবনটি যেন শহীদদের নামে নামকরণ করা হয় এবং হাসিনাবিরোধী আন্দোলনে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।



banner close
banner close