মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

পালানোর পরেও ধামরাইয়ে নতুন ভবনে হাসিনার নামফলক

ধামরাই, প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৩:৪৪

শেয়ার

পালানোর পরেও ধামরাইয়ে নতুন ভবনে হাসিনার নামফলক
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নতুন নির্মিত ভবনে শেখ হাসিনার নামফলক থাকাতে বিস্মিত সৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ পরিবার, জুলাই যোদ্ধা সহ স্থানীয়রা৷ এ নিয়ে উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা৷

জানা গেছে, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের ১৮ অক্টোবর জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মিত এই আধুনিক ভবনের উদ্বোধন উপলক্ষে নামফলকটি স্থাপন করা হয়। এতে উদ্ভোদনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলকে ভিত্তি প্রস্তুর করা হয়েছিল৷

জানা যায় আওয়ামী ঘরনা ঠিকাদার প্রতিষ্ঠানের অধিনে আ'লীগের প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নেন লোৎফা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান৷ দীর্ঘদিন ধরে পলাতক, স্বত্বাধিকারী মাহফুজুর রহমান রানার কাছে তথ্য জানতে তাকে পাওয়া যায়নি৷

ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা গোলাম মোস্তফা জানান, আবার আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের লাইসেন্সের বিরুদ্ধে মামলা হবে,তাই নিজেরা কোন সিদ্ধান্ত নিতে পারছি না৷ ভবন টি যেহেতু এল জি ই ডি অধিনে,দায়িত্বরত কর্মকর্তারা বললে ভেঙে ফেলা হবে৷

ধামরাইয়ে কলেজ পড়ুয়া শহীদ সাদের পিতা মো শফিকুল ইসলাম জানান,সৈরাচার হাসিনার নামে নামফলক টি অতিদ্রুত মুছে ফেলে ভবনটির নাম ধামরাইয়ে একমাত্র শহীদ সাদের নামে করার আবেদন করছি৷

স্থানীয় একাধিক পথচারীদের প্রত্যাশা সৈরাচারী হাসিনার নাম ও তার ছেলের নামে সেন্টারের নামফলকটি দ্রুত ভেঙ্গে দিবে৷

এ বিষয়ে ধামরাই উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম জানান,উপজেলার হলরুম জনগণ ভেঙ্গেছে এটা ও ভেঙ্গে দিলে সুবিধা হত,তার পরও এই নাম ফলকটি ভেঙ্গে ফেলতে বলা হয়েছে৷ আশাকরছি দ্রুত ভেঙ্গে ফেলা হবে৷



banner close
banner close