পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় তাওসিফ খান মুসা নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়া-বুড়ি বাজার থেকৈ ফেরার পথে রাত আনুমানিক ১২ টা সময় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের বোয়ালমারী এলাকায় শেয়ালের সাথে ধাক্কা লেগে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। স্পটেই মুসার মৃত্যু হয়। আরও দুজন গুরুতর অবস্থায় তেঁতুলিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে পাঠানো হয়।
তাওসিফ খান মুসা – একজন পুরোদস্তর সেচ্ছাসেবক ও জুলাই যোদ্ধা । ০৫ ই আগষ্টের জুলাই বিপ্লবে মাঠে থেকে জুলাই আন্দোলনকারীদের সাহস জুগিয়েছে। দিয়েছে স্লোগান। হাতে প্লেকার্ড আর জাতীয় পতাকা নিয়ে মিছিলে মিছিলে সংগঠিত করেছে ছাত্র ও জনতাকে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরনইহাট.ইউনিয়নের দরগাসিং- খয়খাট পাড়া গ্রামের সন্তান। তার বাবার নাম রফিকুল ইসলাম। একভাই একবোনের মধ্যে মুসা বাবা মায়ের প্রথম সন্তান ।
তৌসিফ খান একাধারে শাপলা ব্লাড সোসাইটি , তেঁতুলিয়া ব্লাড ফাউন্ডেশন, বিডি ক্লিন তেঁতুলিয়া, হেল্প সোসাইটি- সহ আরও অনেক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। অত্যন্ত প্রাণবন্ত ও চৌকস এই সেচ্ছাসেবকের মৃত্যুতে উপজেলা সকল সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জাননো হয়েছে। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুসার পরিবারে। ৩ মাস হল বিয়ে করেছে , হাতে মেহেদীর রং না শুকাতেই স্বামী হারা হলেন মুসার সহধর্মীনী। শখের বাইক কেনাই হল মুসার কাল। কে জানতো- এভাবে তার জীবন প্রদীপ নিভে যাবে অকাতরে। এই তরুণ বয়সে। বন্ধু বান্ধব – আত্মীয় স্বজন, এলাকাবাসী তার এই মৃত্যুতে স্তব্ধ ।
তেঁতুলিয়া উপজেলার জুলাই সমন্বয়ক ও পঞ্চগড় জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব হয়রত আলী বলেন মুসা আমাদের সহ যোদ্ধা । তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সমাজ ও জাতির জন্য তার সেচ্ছাশ্রম ও অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।
সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড আহসান হাবীব বলেন তাওসিফ খান মুসা একজন সেচ্ছাসেবী হিসাবে তেঁতুলিয়া উপজলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিল। সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে সে নানাবিধ সেচ্ছাশ্রম দিয়ে জেলার অর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান্ রেখেছে। এছাড়াও গরীব দুখী মানুষের রক্তের সন্ধানে সর্বোচ্চ চেষ্ঠা করেছে জরুরী সাড়া দেওয়ার। আজ তার অকাল মৃত্যুতে সম্মিলিত সেচ্ছাসেবী ফেঅরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আমরা একজন তরুন উদীপ্ত সেচ্ছাসেবীকে হারাইলাম। মুসাকে হারিয়ে আমরা অনেক বড় শূণ্যতা অনুভব করছি। তার সেচ্ছাশ্রম নতুন তরুনদের অনুপ্রেরনা হয়ে থাকুক। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন:








