মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করলেন প্রবাসীর স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১১:৫১

শেয়ার

শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করলেন প্রবাসীর স্ত্রী
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার পুত্রবধূ লিলি আক্তার (৩০)।

রবিবার সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, নিহত পারুল বেগমের ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। তিনি তার স্ত্রী লিলি আক্তার ও তিন সন্তানসহ বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কলহ চলছিল।

রবিবার সকালে আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লায় যান। সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথা ও মুখে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান।

ওসি আরও জানান, হত্যার পর মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিলি আক্তার হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান তিনি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close